- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার ৪শ শিক্ষার্থীর মধ্যে খাতা বিতরণ করা হয়েছে। রবিবার শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন স্পন্সরশীপ প্রোগ্রামের টিম লিডার প্রনয় এস পালমা, প্রোগ্রাম অফিসার জয়ন্ত মোহন সরকার,স্পন্সরশীপ অফিসার সুমন জে রোজারিও ।
শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, মধ্য তাহিরপুর,   বীর জয়লক্ষী ধুতমা,তাহিরপুর মডেল, উজান তাহিরপুর, সূর্য্যরেগাঁও কান্দাহাটি, রতনশ্রী পূর্বপাড়া,পাতারী তিওরজালাল, আনোয়ারপুর, বালিজুড়ি, বালিজুড়ি নয়াহাটি, মেঞ্জারগাঁও, বড়খলা, রতনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে।

  • [১]