- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কমিউনিটি গ্রুপের সাথে ইরা’র ওরিয়েন্টেশন

ইরা’র বাস্তবায়নে ও ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে, বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যদের মধ্যে কমিউনিটি ক্লিনিক পরিচালনা, দায়িত্ব, করণীয় ও ওয়াশ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিজুরী কমিউনিটি ক্লিনিকের আহ্বায়ক মো: রেনু মিয়ার সভাপতিত্বে ওরিয়েন্টেশনের প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. মির্জা রিয়াদ হাসান।
ইরার ইউপি কো-অর্ডিনেটর দিপালী রায় ও উপজেলা এডভোকেসী অফিসার অসীম কুমার সিংহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী স্বাস্থ্যপরিদর্শক প্রবোধ চন্দ্র রায়, মোহাম্মদ আলী, মো. শফিকুল ইসলাম ও প্রজেক্ট ম্যানেজার দেবেশ চন্দ্র তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]