তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেছেন, জনতাই পুলিশ, পুলিশই জনতা। অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন সে আইনের উর্ধ্বে নয়। পুলিশ কে সহযোগিতা করুন এবং অপরাধ বন্ধ করে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সুন্দর একটি দেশ গড়ার অঙ্গিকার করুন। শুক্রবার বিকালে চারাগাঁও কয়লা আমদানী কারক সমিতির প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের সমন্বয়ে কমিনিটি পুলিশ স্থানীয় জনতা নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আবুল হোসেন খান।
টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ তপন চন্দ্র দাস ও এ এস আই জামাল উদ্দিন ভূইয়ার পরিচালনায় কমিনিটি পুলিশ সভায় এসময় বক্তব্য রাখেন, চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার হুমায়ূন কবির, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মিয়া, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খালেক, ওয়ার্ড সদস্য আব্দুল আলিম, ডা, বশির আহম্মদ, উম্মর আলী, হামিদুর রহমান প্রমুখ।