- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কম্বাইন হারভেস্টার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৭০ ভাগ ভর্তুকিতে ২ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দুইজন কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করেন ইউএনও সুপ্রভাত চাকমা। ২০২২-২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার পাওয়া দু’জন কৃষক হলেন- উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের আবুল হোসেন ও লক্ষীপুর গ্রামের মিলন মিয়া।
বিতরণ কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান-উদ-দৌলা, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, ইউপি সদস্য জয় রায়,সাংবাদিক শওকত হাসান প্রমুখ।

  • [১]