তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের আব্দুল মুছাব্বিরের স্ত্রী সফিনা বেগম (৭০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে তিনি তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
মঙ্গলবার সকালে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তিনি মৃত্যু বরণ করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু আহাম্মদ সাফি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় এক নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পরে পরিবারের লোকজন আমাদের কে না জানিয়ে তাকে বাড়িতে নিয়ে দাফন করেছেন বলে শুনেছি।