- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামে এক কিশেরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীরা হল, উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের আবদুল জলিল (২৩) ও তার মা রহিমা খাতুন (৪২)। বুধবার রাতে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিমের মা।
মামলা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে   সুন্দর পাহাড়ি গ্রামের পিতৃহীনা দরিদ্র পরিবারের এক কিশোরীকে একই গ্রামের কাচুর ছেলে জলিল মিয়া বাড়ি থেকে অপহরণ করে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মাকে বিষয়টি জানালে তিনি স্থানীয়দের বিষয়টি অবগত করে থানায় একাটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি কুমার ধর বলেন, বুধবার রাতে দু’জনের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ চেষ্টা করছে ধর্ষককে গ্রেফতার করতে ।

  • [১]