স্টাফ রিপোর্টার, তাহিরপুর
হাওর বেষ্টিত ভাটির জনপদ তাহিরপুর উপজেলার ম্যালেরিয়া প্রবন ও ঝুকিপূর্ন এলাকায় কীটনাশকযুক্ত সাড়ে সাত হাজার মশারী বিতরণ কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে ও ব্র্যাকের সহযোগিতায় পরিচালিত ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) কর্তৃক হাওর ও সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট উত্তর, উত্তর শ্রীপুর, দক্ষিণ বড়দল, উত্তর বড়দলসহ ৬টি ইউনিয়নের ম্যালেরিয়া প্রবণ ও ঝুঁকিপূর্ন ২৪টি গ্রামে পর্যায়ক্রমে ৭হাজার ৫শত পিস কীটনাশকযুক্ত মশারী বিতরণের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলার ভাটি জামালগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫শ’ ৩২টি মশারী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মশারী বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।