স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এক কেজি সরিষা বীজ,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সরিষা বীজ ও সার বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।