তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ইউএনও মো. রায়হান কবির।
২০২২-২৩ অর্থবছরের খরিপ-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে এসময় উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
প্রথম দিন ৫ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।