- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার ও মাড়াই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে দুটি কম্বাইন্ড হারভেস্টার ও একটি মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২—২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার দুই জন কৃষকের হাতে দুটি কম্বাইন্ড হারভেস্টার ও একজন কৃষকের হাতে একটি মাড়াই মেশিন তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন— উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের বিধান সরকার, উত্তর শ্রীপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মুস্তফা আহমদ, মাড়াই মেশিন পাওয়া কৃষক হলেন— উপজেলার বালিজরী ইউনিয়নের পাতারী গ্রামের ফারুক আহমেদ নুরী।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে।

  • [১]