স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উপকরণ প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সেন্টার ফর ন্যাচারাল ষ্টাডিজ (সিএনআরএস) এর হল রুমে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, অতিরিক্ত উপ-পরিচালক(শষ্য)মোশারফ হোসেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো.হাসান-উদ-দৌলা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা একরামুল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহিমা আক্তার প্রমুখ।
কর্মশালায় উপজেলার ৭টি ইউনিয়নের ৩০ জন কৃষক কৃষাণী অংশ নেন।