- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কৃষক সংগ্রাম সমিতির সমাবেশ

ভাসান পানিতে মাছ ধরার অধিকার দেয়া, ইজারাকৃত জলমহালের সীমানা চিহ্নিতকরণ, পাটের মণপ্রতি মূল্য তিন হাজার টাকা নির্ধারণ, ফসল হারানো সুনামগঞ্জসহ হাওর অঞ্চলে রেশনিং প্রথা চালু, ত্রাণ তৎপরতা বৃদ্ধি, বন্ধ হয়ে পড়া ওএমএস চালুসহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তাহিরপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতি সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চাল মহালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ছইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকিকুর রেজার  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাহজাহান কবির, কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রব ও বারকি শ্রমিক নেতা নজরুল ইসলাম। সমাবেশ থেকে অবিলম্বে দাবিসমূহ পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় ব্যাপক কৃষক সমাজকে নিয়ে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেযা হবে বলে বক্তারা সভায় উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।  

  • [১]