- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলন সভাপতি নিরঞ্জন, সম্পাদক নুর উদ্দিন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিরঞ্জন তালুকদারকে সভাপতি ও নুর উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন কৃষক সংগ্রাম কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলন পূর্বে সুনামগঞ্জ জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি নিরঞ্জন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খাইরুল বশর ঠাকুর খান ও স্থানীয় নেতা আকিকুর রেজা প্রমুখ।

  • [১]