স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষি ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বহুমূখী প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেন্টার ফর ন্যাচারাল স্টাডিজ (সিএনআরএস) নির্বাহী পরিচালক মুখলেছুর রহমান পিএইচডি, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, জাপান বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি রোদলা নাফিসা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ^জিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায় প্রমুখ। সভা পরিচালনা করেন জুলফিকার চৌধুরী রানা।