স্টাপ রিপোর্টার
তাহিরপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। মেলায় কৃষি প্রযুক্তি নির্ভর ১০ টি স্টল অংশগ্রহণ করে। তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও উপসহকারী
কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, জাতীয় শ্রমিকলীগ তাহিরপুর উপজেলা আহবায়ক রঞ্জু মূখার্জী, কৃষক মহর আলী, সুষ্মিতা রানী তালুকদার, মোহাম্মদ নুর মিয়া প্রমূখ।