স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহসানিয়া মিশনের সৌহার্দ্য প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার, কেয়ার বাংলাদেশ সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার তমিজ উদ্দিন আহমেদ প্রোগ্রাম অফিসার খালেদা খাতুন, ঢাকা আহসানিয়া মিশন সৌহার্দ্য কর্মসূচী সুনামগঞ্জ প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান, ফিল্ড সুপারভাইজার আসমা আক্তার প্রমুখ।