স্টাফ রিপোর্টার, তহিরপুর
তাহিরপুরে কেয়ার সৌহার্দ্য ফেইজ-৩ কর্মসুচির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কেয়ার বাংলাদেশ ও ঢাকা আহসানিয়া মিশনের সহযোগিতায় এ সমন্বয় সভা অনৃষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব’র সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ, ঢাকা আহসানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার আছমা বেগম ও মিজানুর রহমান প্রমুখ।