- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কোনা ও বেড়জাল ধ্বংস

তাহিরপুর  প্রতিনিধি
তাহিরপুরে মৎস্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও বেরজাল আগুনে পুড়িয়েছে। রবিবার উপজেলার মাটিয়ান হাওর,শনির হাওরে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে এ সব জাল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদে ও তাহিরপুর থানা পুলিশ সদস্যবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে উদ্ধারকৃত জালগুলো তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পেট্রোল দিয়ে পুড়ানো হয়েছে।

  • [১]