তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর পাড়ে আধ্যাত্বিক সাধক ক্বারী নূর আলী শাহ’র (র.) মাজার মোকামে শনিবার সকাল থেকে ওরশ শুরু হয়েছে। আজ রবিবার সকালে সম্পন্ন হবে। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন তরং গ্রামে প্রতি বছর ফাল্গুন মাসের ৬ তারিখ ওরশ
মেলা অনুষ্ঠিত হয়।
ওরশ উদযাপন কমিটি জানান, শনিবার সকাল থেকে রবিবার সন্ধা পর্যন্ত কোরআন তেলাওয়াত, জিকির, মুর্শিদী, ভান্ডারী, পল্লীগীতি, লালনগিতি, বাউল সঙ্গীত গান গেয়ে মেলাস্থল মাতিয়ে রাখছেন অতিথি শিল্পীসহ স্থানীয় শিল্পীরা।
ওরশ পরিচালনা কমিটির সহ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি জানান, প্রতি বছর ফাল্গুন মাসের ৬ তারিখ ক্বারী নূর আলী শাহর মাজার প্রাঙ্গণে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার নারী পুরুষ সমাগম হয়ে ওরশ উদযাপন করেন।