- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ক্যান্সার, লিভার সিরোসিস ও কিডনি রোগীদের চেক হস্থান্তর

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ক্যান্সার, লিভার সিরোসিস ও কিডনি রোগে আক্রান্ত ৭ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রেরিত চেক বুধবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

  • [১]