স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মিনিবার ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরুর লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায় প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মিলন তালুকদার, তাহিরপুর সদর ইউপি সদস্য বিলাল আমিন, সাজিনুর মিয়া, বাদল দেবনাথ, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, অর্চনা রানী তালুকদার, আইরিন আক্তার প্রমুখ।
সভায় খেলা পরিচালনার জন্য বিভিন্ন উপ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।