জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং তাহিরপুর উপজেলা কৃৃষক সংগ্রাম সমিতির আয়োজনে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ১৩টি গ্রামের ১০৪ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। গ্রামগুলো হলো চিলাইন তাহিরপুর, জামলাবাজ, গোবিন্দশ্রী, ভাটিতাহিরপুর, রতনশ্রী, সূর্যেরগাঁও, গাজীপুর, টাকাটুকিয়া, জামালগড়, মধ্য তাহিরপুর, উজান তাহিরপুর, বীরনগর ও চিকসা।
অনুষ্ঠানের শুরুতে ব্ক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর হোসাইন এবং বাংলাদেশ কৃৃৃৃষক সংগ্রাম সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
বক্তাগণ বন্যা ও অকাল বন্যারোধে নদ নদী খনন সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।
এরপর আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, তাহিরপুর শাখার সভাপতি ছয়ফুল ইসলাম, সহ- সভাপতি কৃষক নেতা মো. নূরুজ্জামান এবং সাধারণ সম্পাদক আকিকুর রেজা, শ্রমিক নেতা সিরাজ মিয়া, কৃৃষক নেতা দ্বিজেন্দ্র লাল পুরকায়স্থ, আব্দুর রব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।