স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন ৪ হাজার টাকা করে ৫শ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) তানিয়া সুলতানা।
তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন ও বালিজুড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
(ভারপ্রাপ্ত) বাবুল মিয়া,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র এডিপিএম সিলেট ক্লাস্টারের সাইলাস দাস গুপ্তা, মিরপুর আরবান ইউনিসিয়েটিভ প্রোগ্রামের এডিপিএম মন্জু মারিয়া পালমা,স্পনসরসিপ এন্ড চাইল্ড প্রোডাক্সন কো-অর্ডিনেটর সিইআর লাকি তালুকদার, ন্যাশনাল সিসিএ কো-অর্ডিনেটর জন দিবাকর রায়, এডিপিএম সুনামগঞ্জ ও তাহিরপুর এডিপি বিভূদান বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার তাহিরপুর এডিপি ষ্টিপ তাপস চিসিম প্রমুখ।