- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদরা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বৃহস্পতিবার সকাল থেকে তাহিরপুরের টাকাটুকিয়ার নির্যাতিত-ক্ষতিগ্রস্ত বর্মণ পরিবারের সদস্যদের গিয়ে শান্তনা ও দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন- তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসেন সিংহ, এএসপি বাবুল আখতার। এছাড়া তাহিরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মিলন তালুকদার ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতদের শান্তনা দেন।

  • [১]