- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কয়লা আমদানীকারকদের মতবিনিময় সভা

তাহিরপুর প্রতিনিধি
“তাহিরপুর কয়লা আমদানীকারক” গ্রুপের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিদ্রুত কয়লা আমদানী ও রপ্তানী করার লক্ষে সকল ব্যবসায়ীদের নিয়ে বড়ছড়া কয়লা আমদানীকারক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব আলকাছ উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খান, কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক আহ্বায়ক সামসুল হক, উপজেলা  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খছরুল আলম, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আতিক হোসেন, সিলেট চেম্বার পরিচালক পিন্টু চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর কয়লা আমদানী গ্রুপের সিনিয়র সভাপতি হাজী ফরিদ গাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, কয়লা আমদানীকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কার্যনির্বাহী কমিটির সদস্য মনমহন পাল মতিষ, অর্থ বিষয়ক সম্পাদক জাহের আলী, দপ্তর বিষয়ক সম্পাদক হাজী নুর মিয়া, বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হাজী ইউনুছ মিয়া, প্রচার সম্পাদক হাজী সিদ্দিক মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী আলী আহম্মদ, হাসান মেম্বার, স্বপন কুমার দাস, বিশিষ্ট কয়লা ব্যবসায়ী আব্দুল কদ্দুস মিয়া প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভারতীয় কয়লা রপ্তানীকারকরা অতিদ্রুত রয়েলিটি জমা দিয়ে বাংলাদেশী কয়লা আমদানীকারকদের সঙ্গে বড়ছড়া শুল্কষ্টেশনে আলোচনায় বসবেন এবং ভারতীয় রপ্তানীকারকরা তাহিরপুর সীমান্তের বড়ছড়া, চারাগাও, বাগলীসহ তিনটি শুল্কষ্টেশন দিয়ে ফের কয়লা রপ্তানী করবেন।

  • [১]