স্টাফ রিপোর্টার, তাহিরপুর
৩০ পুড়িয়া গাঁজাসহ তাজুল ইসলাম (৪৫) নামের এক গাঁজাসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত তাজুল ইসলাম উপজেলার ডালারপাড়র গ্রামের ডলু মিয়ার পুত্র।
শনিবার বিকালে তাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করে পুলিশ। পরে রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
মাদকসেবী
তাজুল ইসলামকে ১ মাসের কারাদ- দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর।