স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার তাহিরপুর সদর, শ্রীপুর দক্ষিণ, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়ন সহ মোট ৫টি ইউনিয়নের ইউপি সদস্য এবং সদস্যাগণ প্রশিক্ষণে অংশ নেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা (সার্বিক) মো. কামরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।