- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টায় উত্তর পশ্চিম দিক থেকে কাল বৈশাখীর ঝড় এসে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই পশ্চিমপাড়া গ্রামের শতাধিক গাছপালা, ৩টি কাচা ঘরবাড়ি ও রাজাই পশ্চিমপাড়া গ্রামের জামে মসজিদের টিনের চাল উড়ে গেছে। বর্তমানে রাজাই গ্রামের পশ্চিমপাড়া মসজিদটি লন্ডভন্ড হয়ে মাটিতে পড়ে আছে।
উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের ফুরকান আলী ও আব্দুল মুতালিব জানান, কালবৈশাখীর ঝড়ে রাজাই গ্রামের শতাধিক গাছপালা, বসতবাড়ি ও একটি মসজিদ লন্ডভন্ড হয়ে মাটিতে পড়ে আছে।
রাজাই পশ্চিমপাড়া গ্রামের জহর আলী জানান,কালবৈশাখীর ঝড়ে তার এবং গ্রামের নুর ইসলাম ও হোসেন আলীর বাড়ি ভেঙ্গে পড়েছে।
উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কালবৈশাখীর ঝড়ে রাজাই পশ্চিমপাড়া গ্রামসহ আশপাশের গ্রামে গাছপালা,ঘরবাড়ি ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস বলেন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ থেকে ক্ষয়ক্ষতির তালিকা পেলে আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠাবো।

  • [১]