স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সুনামগঞ্জ জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় চার দিনব্যাপী মৌসুমী স্কাউটস ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। চার দিনব্যাপী এ স্কাউটস ক্যাম্পে জেলার ১১টি উপজেলার ৪৪টি দল অংশ নেয়।
শনিবার সকাল ১০টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, সুনামগঞ্জ জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মো. তাহের আলী, যুগ্ম সম্পাদক কাননবন্ধু রায়, তাহিরপুর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রশিক্ষক সুহেল আহমদ, আব্দুস শহিদ, ক্যাম্প প্রধান বিমল চন্দ্র দে প্রমুখ।