স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলা সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ১নং শ্রীপুর উত্তর ও ৩নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ১নং শ্রীপুর উত্তর ও ৩নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্বে মো. হাসান-উদ-দৌলা, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মনজুরুল হক, তাহিরপুর থানার এস আই মো. গোলাম হক্কানী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
এছাড়াও উপজেলার ১নং শ্রীপুর উত্তর ও ৩নং বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আপনারা সকল প্রকার নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করবেন। কোন প্রার্থী নির্বাচন আচরণবিধি অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।