- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে চোরাই সন্দেহে উপজেলা সদরের জয়নগর গ্রাম থেকে ডিসকভার-১৩৫ নামে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের জয়নগর গ্রামের রবিউল্যার পুত্র আলী আহমদ এর বসত বাড়ী থেকে কাগজপত্রবিহীন ডিসকভার-১৩৫ নামে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই রফিকুল   ইসলাম জানান, গাড়িটি উদ্ধারের সময় আলী আহমদ কোন কাগজপত্র দেখাতে পারেনি বিধায় গাড়িটি থানায় নিয়ে আসা হয়। তিনি আরো জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত গাড়িটির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চোরাই সন্দেহে গাড়িটি থানায় জব্দ করে রাখা হয়।

  • [১]