- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ্য থেকে আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মধ্যবাজার ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফ উল আলম সহ নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবদুর    জহুর চত্বরে এক সমাবেশে মিলিত হয়।’
উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম ইমনের সভাপতিত্বে ও ধীমান চন্দের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত অপু, পথিক হাসান নবী, আশরাফুল আলম, মোনায়েম শরীফ, রোমান আহমেদ তোষা প্রমুখ।

  • [১]