- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ছাত্রলীগের ফ্রি হোম সার্ভিস

স্টাফ রিপোর্টার
ফোন বা মেসেঞ্জারে পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা দিয়ে টাকা বিকাশ করলেই ঘরে পৌঁছে দিচ্ছেন। এজন্য কোন সার্ভিস চার্জ লাগছেনা বরং হাসিমুখেই এ কাজটি করছেন তারা। জেলার তাহিরপুর উপজেলা ছাত্রলীগের একটি দল এ কাজটি করছেন। কাজটিতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অপু মুখার্জী। উপজেলা সদরসহ শনি ও মাটিয়ান হাওরপাড়ের গ্রামগুলোতেও তারা এ সার্ভিস দিতে কাজ করছেন।
মধ্য তাহিরপুর গ্রামের গৃহিনী সায়মা ইয়াসমীন বলেন, পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে আছি। হাওরপাড়ের বাসিন্দা হওয়ায় এখানে হোম সার্ভিস বা এ জাতীয় কোন সেবা কার্যক্রমের চিন্তা করা যায়না। হঠাৎ করেই সামাজিক যোগযোগ মাধ্যমে স্থানীয় ছাত্র যুবকদের হোম সার্ভিস কার্যক্রম দেখে খুবই ভাল লেগেছে ও স্বস্থিবোধ করছি।
উজান তাহিরপুর গ্রামের উদ্যোক্তা নাদিরা বেগম বলেন, আজ (সোমবার) সকালে চাল, মাছ ও সব্জির জন্য তাদের একজনের বিকাশে টাকা পাঠিয়েছি। ঘন্টার মধ্যেই বাজার হাতে পেয়েছি। আমাদের সন্তানদের কাছ থেকে এই দুঃসময়ে এমনটিই প্রত্যাশা।
অপু মুখার্জী বলেন, করোনার জন্য অনেকেই শতভাগ নিরাপদ হোম কোয়ারেন্টিনে থাকতে চান। কিন্তু পরিবারের ঔষধসহ খাদ্য সামগ্রীর প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়। জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে এমন একটি কাজ করতে পেরে আমরা গর্ববোধ করছি। তিনি জানান, নিজেদের সুরক্ষিত রেখেই আমরা এ কাজটি করছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছাত্রলীগের এ কাজটির প্রশংসা করেছেন। উপজেলা শ্রমিকদলের সভাপতি ফেরদৌস আলম বলেন, অভিনন্দন উপজেলা ছাত্রলীগকে। প্রতিটি গ্রামেই এমন উদ্যোগ দরকার। এ উদ্যোগ হাওরবাসীর হোমকেয়ারেন্টি নিশ্চিত করবে।
উপজেরা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক কর্তৃক দেওয়া বিকাশ নাম্বার-০১৭৫২২০৬৬২২ (পারসনাল)। যোগাযোগ নাম্বার-০১৭১০৮২৩৭০০ এবং ০১৭৫৫৩৭৩২৬১
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, সবাই মিলেই আমাদের কে এই করোনা দুর্যোগ মোকাবেলায় কাজ করতে হবে। ছাত্রলীগের এই উদ্যোগ হাওরপাড়ের লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে সহায়ক হবে।

  • [১]