- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ছাত্র শিবির ও ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত ছাত্রলীগ নেতা শহীদ ফারুক হোসেন, শহীদ আরিফ রায়হান দীপ ও সাবিকুন্নাহার সানিসহ ৮জন নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবিতে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনংষ্ঠিত হয়। এছাড়াও এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল’র অপমানজনক মন্তব্যের প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর সদর বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল, পার্থ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব রহমান, লুৎফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন, মনিরাজ শাহ প্রমুখ।

  • [১]