- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ছাত্রী ধর্ষণ ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ করেছে এক বখাটে যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে। এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে ধর্ষক রাসেল মিয়া(২৫)কে আসামী করে তাহিরপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ বুধবার রাতেই নিজ বসতবাড়ী থেকে ধর্ষক রাসেলকে গ্রেফতার করে। ধষিতার পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বৌলাই নদীর ঘাটে ঐ ছাত্রী হাত পা ধুতে গেলে একই গ্রামের প্রতিবেশী বখাটে যুবক মৃত  
 মামুন রশীদের ছেলে রাসেল তার মুখে ওড়না পেঁচিয়ে ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ঘটনার দিন রাত ১০টায় ধর্ষিতাকে বখাটের ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে। গ্রামের লোকজন বিষয়টি সালিসে নিস্পত্তি করে দিবে মর্মে বুধবার দিনভর অপেক্ষা শেষে সন্ধ্যায় ধর্ষিতার বড় ভাই রুহেল মিয়া বাদী হয়ে ধর্ষক রাসেলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাহিরপুর থানা পুলিশ ধর্ষিতাকে ক্যামিকেল রিপোর্টের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো. হানিফ বলেন, মামলার প্রেক্ষিতে বুধবার রাতেই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার পাঠানো হয়েছে।

  • [১]