- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ছাত্র লীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

তাহিরপুরে উপজেলা ছাত্র লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলা সদরে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, রাজন চন্দ, পথিক হাসান নবী,
আশ্রাউজ্জামান ইমন, মোহাম্মদ আশরাফুল, নজির হোসেন, জাহিদ হাসান রুবেল, রোমান আহমেদ তুষা, রুবায়েত আলম রুবেল, সুদীপ তালুকদার মুন, রতন আচার্য, মো. জোনায়েদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]