- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ছুরিকাঘাতে ল্যাব টেকনেশিয়ন গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে ল্যাব টেকনেশিয়ন গুরুতর আহত হয়েছেন। আহত টেকেনেশিয়ানের নাম আতিকুল হাসান শান্ত। গত শনিবার রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে ন্যাশনাল ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মহিউদ্দিন বিপ্লব বলেন, শনিবার রাত ১১টায় প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা রোগীর লোকজন তাকে জানান ৩ জন মুখোশধারী লোক ন্যাশনাল ডায়গনস্টিক সেন্টারে প্রবেশ করে টেকনেশিয়ান আতিকুল হাসান শান্ত এর বুকের বামপাশে ধারালো অ¯্র দিয়ে আঘাত করেছে। রোগীর অবস্থা গুরুতর বিধায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোগীর সাথে থাকা নাঈম ইসলাম জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে চিকিৎসার পর রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসকগণ ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করেছেন। এখন তারা এম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রাস্তায় আছেন বলে জানান।
এ প্রসঙ্গে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় আহতদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটননের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

  • [১]