- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে জনতার সংলাপ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উন্নয়ন সংস্থা সানক্রেডের আয়োজনে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এছাড়াও বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, ইউপি সদস্য সিরাজ মিয়া, মিলন মিয়া, সানক্রেড প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল হোসেন, ফাইনান্স অফিসার তোফায়েল হোসেন মিয়া, মাঠকর্মী অরবিন্দু দাস ও হালিমা খাতুন প্রমুখ।

  • [১]