স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক লিফলেট প্রচারণা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। সোমবার বিকেলে তাহিরপুর বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতাদের মাঝে এ সমস্ত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে লিখা ছিল,অসুস্থ হয়ে পড়লে করণীয়,কিভাবে ছড়ায়,করোনা ভাইরাস/নোভেল করোনা ভাইরাস কী?,কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন?,আপনি কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন? ইত্যাদি পয়েন্টগুলোতে নানান উদাহরণ দিয়ে লিফলেটগুলোকে সাজানো হয়েছে।
লিফলেট বিতরনের সময় তাহার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মানরাজ শাহ,রোমান আহমেদ তুষা প্রমূখ।