স্টাফ রিপার্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শপথ নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও ২৩ থেকে ২৯জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১ম দিন শনিবার উপজেলায় ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হবে। ২য় দিন রবিবার র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হবে। ৪র্থ দিন মঙ্গলবার মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি আরোও বলেন, এ উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যজীবীদের নিয়ে মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা। সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম, সহ—সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, ভোরের কাগজ তাহিরপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি শওকত হাসান, দৈনিক সবুজ বাংলা প্রতিনিধি মনিরাজ শাহ, দৈনিক সময়ের আলো প্রতিনিধি শংকর চন্দ, দৈনিক সেরা কন্ঠ প্রতিনিধি আবিকুল ইসলাম প্রমুখ।