- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে জাতীয় ভোটার দিবস পলিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এ শপথ নিয়ে তাহিরপুরে জাতীয় ভোটার দিবস পলিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিলিত হয়। এরপর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, সাংবাদিক শওকত হাসান, গোলাম কাদির সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]