- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শপথ নিয়ে উপজেলা চত্বরে একটি র‌্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভাতে উপজেলার মৎস্যজীবী সমিতির সসদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন, তাহিরপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে আপনাদের সচেতন হতে হবে। মা মাছ ও পোনামাছ নিধন বন্ধ করতে হবে। তাহিরপুর হাওড় বেষ্টিত এলাকা এখানে মৎস্যজীবীরা যদি নিজেদের লোভ সংবরণ করতে পারেন, মৎস্য আইন মেনে চলেন তাহলে আপনারাই লাভবান হবেন।

  • [১]