স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্ত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।