- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালীতে আংশ নেয় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, ও শিক্ষকবৃন্দ। র‌্যালী শেষে পরিষদ প্রাঙ্গনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী,উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেশ রায়,সহকারী শিক্ষক স্বপন কুমার রায়,সজল বর্মন,শেখর রায় প্রমূখ।

  • [১]