স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জাল ভোট দিতে এসে আনোয়ারপুর ভোট কেন্দ্রে রিপন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
আনোয়ারপুর ভোট কেেেন্দ্রর প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক হায়দার জাহান বলেন, জাল ভোট দিতে এসে ধরা পড়ায় রিপন মিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ভোট কাষ্টিং এর সর্বশেষ সময় পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কক্ষে আটক রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্টেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, জাল ভোট দিতে এসে পুলিং অফিসারের নিকট ধরা পড়ায় জাল ভোট প্রদানকারী রিপন মিয়াকে ভোট কাষ্টিং এর সর্বশেষ সময় পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কক্ষে আটক রাখার সাজা দেয়া হয়েছে।