স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে ‘জেলা প্রশাসক পরিদর্শন বাংলো’র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার বিকেলে উদ্বোধনের সময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।