স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, বালিজুড়ি ও বড়দল দক্ষিণ ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল মাঠে বুধবার বালিজুড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং মঙ্গলবার শ্রীপুর উত্তর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে। এ তিন ইউনিয়নে সর্বমোট ৪ হাজার ১৩৭ জনের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ হোসেন বলেন, সরকার ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করায় গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।