- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ট্রলি চাপায় যুবকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ট্রলি গাড়ির চাপায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাহ আলম (৩০)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত আব্দুল ছত্তারের ছেলে।  
জানা যায়, শনিবার ১২ টার দিকে তাহিরপুর সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের ট্রলি চালক ওয়াব মিয়ার ছেলে সবুজ মিয়া ও একই গামের আলতু মিয়ার ছেলে আহাদ মিয়া ট্রলির মধ্যে কাঠ ভর্তি করে ড্রাম্পের বাজার থেকে     
টেকেরঘাট বাজারের দিকে রওয়ানা হন। পথে পুটিয়া গ্রামের সামনের রাস্তায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলমকে পিছন দিক দিয়ে চাপা দেয়। শাহ আলম গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে তাহিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, ট্রলি গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

  • [১]