- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ত্রাণের কর্মসূচি ৩ মাসেই শেষ, কৃষকরা হতাশ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার ত্রাণ বিতরণের কর্মসূচি ৩ মাসেই শেষ হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা পুরো বছর দেয়ার প্রতিশ্রুতি থাকলেও ৩ মাসেই শেষ হয়ে গেছে হাওরের ত্রাণ কার্যক্রম।
হাওরে বোর ফসল ডুবির পর অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার সরকারের দেয়া এই ত্রাণের উপর নির্ভর ছিল। আগামী বোরো ফসল উঠতে এখনও বাকি ৮ মাস। এ সময়টা কী করে বাঁচবেন হাওর এলাকার কৃষকসহ সাধারণ মানুষ তা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন।
কাউকান্দি গ্রামের কৃষক আনিস মিয়া বলেন, একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার
পর হাওর এলাকার কৃষকসহ হাজারো মানুষ এখন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
মাটিয়ান হাওর পাড়ের বড়দল গ্রামের জুয়েল মিয়া, গোলাবাড়ী গ্রামের সবুজসহ অনেকেই জানান, ফসল ডুবির পর সরকার পক্ষ থেকে বলা হয়েছিল আগামী বোরো ফসল ওঠার আগ পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। কিন্তু ৩ মাস না পেরোতেই ত্রাণের কার্যক্রম শেষ হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অকাল বন্যায় ফসলহানির পর জীবিকার সন্ধানে অনেক মানুষ এলাকা ত্যাগ করেছে।

  • [১]