- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে দলীয় চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে অস্থিরতা

এমএ রাজ্জাক, তাহিরপুর
ইউনিয়ন পরিষদ নির্বচনের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নিয়ে চরম অস্থিরতায় পড়েছে আওয়ামী লীগ, বিএনপির তৃণমূলের কর্মীরা। একই ইউনিয়নে একাধিক প্রার্থী কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে দলীয় ফরম জমা দেয়ায় তৃণমূলের আওয়ামী লীগ, বিএনপির কর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।
উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের উত্তর শ্রীপুর ইউনিয়নে একক প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে জমা দেওয়ায় কর্মী সমর্থকরা মহা খুশিতে। অপরদিকে আওয়ামী লীগ বাদাঘাট, দক্ষিণ বড়দল, দক্ষিণ শ্রীপুর, বালিজুড়ি ইউনিয়নে এবং বিএনপি দক্ষিণ বড়দল ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় কর্মী সমর্থকদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন নিয়ে উত্তেজনা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অনেকেই প্রার্থীতা দাবি করে মাসেক খানেক যাবৎ ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দিচ্ছেন। অনেকেই টাকা দিয়ে মনোনয়ন আনার জোর চেষ্টা করে  যাচ্ছেন বলেও রটনা রয়েছে।
মনোনয়ন বোর্ডে যাওয়ার পূর্বে আওয়ামী লীগ ও বিএনপি স্থানীয়ভাবে একাধিকবার বসেও একক প্রার্থী বাছাই করতে পারেনি। প্রার্থীদের ধারণা দলীয়ভাবে মনোনয়ন পাওয়া মানেই ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে এক ধাপ অগ্রসর হওয়া। বর্তমানে তাহিরপুর উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদে বিএনপি ও ৫টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, তাহিরপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন (বিএনপি), মেহেদী হাসান উজ্জল (বিএনপি), মোতাহার হোসেন আখঞ্জি শামিম (আ.লীগ) স্বপন দাস, (আ.লীগ) ইকবাল হোসেন (আ.লীগ), হাফিজ উদ্দিন পলাশ (আ.লীগ), আতিকুর রহমান আতিক (স্বতন্ত্র), জিল্লুর রহমান (স্বতন্ত্র)।
বাদাঘাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন (আ.লীগ), সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন (বিএনপি), মুর্শেদ আলম (আ.লীগ), আবু সায়েম (বিএনপি), সুজাত মিয়া (আ.লীগ)।
উত্তর শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খান (আ.লীগ), খসরুল অলম, (বিএনপি), সামসুল হক (বিএনপি), সামসুদ্দিন (বিএনপি), সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন (আ.লীগ), খন্দকার মঞ্জুর আহমদ (আ.লীগ), জয়দর আলী (আ.লীগ)। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার (আ.লীগ), দীপক তালুকদার (আ. লীগ), শামিম আহমদ, (বিএনপি) আলী আহমদ মোরাদ (বিএনপি), সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ (আ.লীগ), সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুক (আ. লীগ)। উত্তর বড়দল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন (আ.লীগ), মাসুক মিয়া (আ.লীগ), সাবেক চেয়ারম্যান আবুল কাসেম (বিএনপি), মহি উদ্দিন (বিএনপি)। দক্ষিণ বড়দল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সবুজ আলম (বিএনপি), আজর আলী ( বিএনপি), আব্দুস সালাম (স্বতন্ত্র), ইউনুছ মিয়া (আ.লীগ) ফরিদ গাজী (আ.লীগ). সিদ্দিকুর রহমান (আ.লীগ ) আব্দুস সাত্তার (আ.লীগ)। বালিজুড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান (আ.লীগ), মিলন তালুকদার (আ.লীগ), আব্দুর জহুর (আ.লীগ), সাখায়াত হোসেন, (বিএনপি), ফৌরদোস আলম (বিএনপি)।

  • [১]